শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা

অনলাইন ডেস্ক / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সেনাবাহিনীর পর এবার বাংলাদেশ বিমান ও বাংলাদেশ নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরকেও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হলো। রবিবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এর আগে গত ১৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এখন সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ ক্ষমতা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদেরও (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব সমপদমর্যাদার) দেওয়া হয়েছে।

এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে সারাদেশে দায়িত্ব পালন করবেন। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন। নতুন প্রজ্ঞাপনে এসব বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। তারা জরিমানা করা, কারাদণ্ড দেওয়ার মতো বিভিন্ন বিচারকার্যও করতে পারেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর