শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় দুই ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার হাজীপুর ইউনিয়নের নূর মিয়ার ছেলে তালেব (৪২) ও কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের মৃত আমজদ আলীর ছেলে তাজুদ আলী প্রকাশ তাজুদ (৪০)।

থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল রাজ্জাক, এসআই আব্দুর রহিম জিবান ও শাহ হিমেল সঙ্গীয় ফোর্সসহ এক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর এলাকা থেকে ডাকাত তাজুদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তালেবকেও তার বাড়িতে গ্রেপ্তার করা হয়।

ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত তাজুদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৭টি এবং তালেবের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর