সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চাকরি পেয়ে ডিভোর্স, অনশন করে স্ত্রীকে ফিরে পেলেন যুবক রাতে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নাগলিঙ্গমের টানে শ্রীমঙ্গলে ভিড় মঙ্গল ও আনন্দ বাদ, এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ শ্রীমঙ্গলে সূর্যোদয় প্রার্থনার মধ্যদিয়ে ইস্টার সানডে উদযাপন শ্রীমঙ্গলের উন্নয়নে অংশীজনের ভাবনা: ইশতেহার বাস্তবায়নে ৫ বছরের রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

ইন্টারনেট সেবা রাতে ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে

অনলাইন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালীর কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার রাতে চার ঘণ্টা ইন্টারনেট বিঘ্নিত হতে পারে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা সাবমেরিন ক্যাবল লাইটিং ফিল্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখিত সময় SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন হতে SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। ওই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িক ভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর