বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা কমলগঞ্জে অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ মৌলভীবাজারে খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পানগাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর মৌলভীবাজারে পানিতে ডু/বে একই পরিবারের ৩ শিশুর মৃ/ত্যু হবিগঞ্জে বাস খাদে পড়ে আহত ১০ ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলার হুমকি উপবনের ইঞ্জিনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক মৌলভীবাজারের দুই থানার ওসি প্রত্যাহার মোটরসাইকেলের ধা/ক্কায় বৃদ্ধার মৃ/ত্যু, চালক আট/ক

মৌলভীবাজারে ৯৯৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সোমবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

সভায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, জামায়াত, খেলাফতে মজলিশ ও হেফাজতের নেতৃবৃন্দ ও পুজা কমিটির জেলা ও উপজেলা কমিটির সকল সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপগুলো নিরাপত্তা দেয়া এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার কাজ করবে। জরুরি নম্বরগুলো লিখে দৃশ্যমান স্থানে টাঙাতে বলা হয়েছে। যাতে কোন দুর্ঘটনা ঘটলে সহজেই ফোন দেয়া যায়। তাছাড়া বিশেষ প্রয়োজনে ৯৯৯ নাম্বারে ফোন দেওয়ার কথা বলা হয়।

দশমীতে দুপুর ২ টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিটের মধ্যে প্রতিমা বিসর্জ্জন দেওয়ার কথা সভায় আলোচনা করা হয়। তাছাড়াও এদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল প্রস্তুত থাকবে।

জেলা প্রশাসক জানান, জেলায় এবছর মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ৯৯৩টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, পুজা কমিটিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর