বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

ব্রিটিশ আমলের সীমানা পিলার উদ্ধার, থানায় হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ৫৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিটিশ আমলের কোটি টাকার একটি লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। সম্প্রতি পৌরসভাস্থ বাদে মনসুর এলাকায় প্রকল্পের কাজে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এটি পান। পরে পিলারটি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল জানান, বিগত ৫ মাস ধরে আলালপুর স্কুল থেকে নবাবগঞ্জ রোড পর্যন্ত ড্রেনের কাজ চলছে। ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাদে মনসুর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে সীমানা পিলারটি উদ্ধার করেন শ্রমিকরা। পরে স্থানীয় বাসিন্দা ইসহাক আলী এটি জোরপূর্বক নিয়ে তার বাসায় চলে যান। এরপর ইসহাকের বাড়ি থেকে এটি আনতে গেলে তার উপর আক্রমণ করেন ইসহাক। দ্রুত বিষয়টি থানায় অবগত করে থানায় এটি হস্তান্তর করেন তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসেবে ব্রিটিশ আমলের লোহার সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এটি হস্তান্তর করেছেন কাউন্সিলর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগে এটি জমা দেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর