রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে-জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করা হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন, কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা, দায়িত্ব পালনকে ইবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রোহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক আরও বলেন, নদী, খাল -দখল, কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারী কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম,সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আখঞ্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া, প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুচিয়াং, মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মণিপুরী মুসলিম সমাজের নেতা শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, গঞ্জু সম্প্রদায়ের লিটন গঞ্জুসহ বিভিন্ন জাতী গোষ্ঠির প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা কৃষি অধিদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতীর শাক-সবজীর বীজ বিতরণ করেন জেলা প্রশসক ইসরাইল হোসেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর