রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

জুমার খুতবা দেওয়ার সময় ইমামের মৃত্যু

অনলাইন ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে জুমার নামাজের খুতবা দেওয়ার সময় মাওলানা মুহিবুল হক নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার দেওয়ার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়লে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মুহিবুল হক। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে শুক্রবার জুম্মা নামাজের পরে তিনি মসজিদ থেকে বিদায় নেওয়ার কথা ছিল। সেজন্য শেষ জুম্মার নামাজ ওই মসজিদে পড়ার জন্য খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমদ মজনু। তিনি জানান, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি আবু নাসের বলেন, জুম্মার নামাজের খুতবা দেওয়ার সময় মসজিদের ইমাম অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর