শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এর যোগদান

সালাহউদ্দিন শুভ / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান।

উল্লেখ্য, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন-পিবিআইতে কর্মরত ছিলেন। তিনি ২০১৯ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক- (পিপিএম (সেবা) লাভ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর