রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় পিকআপ উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

ডেস্ক রিপোর্ট / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে মো. আব্দুল মানিক (৬৫) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত আটটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপের চালকও আহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানা যায়নি। নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর