শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা পরবর্তী জনসাধারনের জন্য “ফ্রী” মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোরেশী ফাউন্ডেশন এর আয়োজনে ও তালহা ইবনে উবাইদিল্লাহ (রাঃ) হিফজুল কোরআন শিক্ষা কেন্দ্রের সহযোগীতায় “ফ্রী” মেডিকেল ক্যাম্প সহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর, চৈতন্যগঞ্জ, রামপাশা, রামপুর ও গোপাল নগর এলাকার ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয় ও তাদের মাঝে ফ্রী ঔষধ বিতরন করা হয়।

এসময় চিকিৎসা প্রদান করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোরেশী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ আহমেদ, সহকারী অধ্যাপক, ফরেনসিক মেডিসিন ডা.নিলয় চন্দ্র দাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সিরাজুল ইসলাম, দ্যা নিউ লাইফ হাসপাতাল শ্রীমঙ্গলের এমডি (এইচ.আর) এবং আর.এম.ও ডা. আব্দুল্লাহ আল মামুন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. রুকসানা আক্তার জুঁই।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, খন্দকার আনোয়ার মাসুম, খন্দকার রফিক মাহমুদ, সৈয়দ সাদত হোসেন, সৈয়দ নাজমুল হাসান মিঠু ও এনজিও কর্মী ফরহাদ আহমেদ প্রমূখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর