সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার পরিবারের পেছনে রাষ্ট্রের ব্যয় জানতে চেয়েছে হাইকোর্ট

অনলাইন ডেস্ক / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
হাইকোর্ট প্রাঙ্গণ। ফাইল ছবি

জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে হাইকোর্ট।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজিকে ৩০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার রুলসহ এই আদেশ দেয়। সূত্র: বাসস

রুলে ওই আইনের মাধ্যমে ইতোমধ্যে তারা যে সুবিধা ভোগ করেছেন এবং বিশেষ সুবিধায় যেসব সম্পত্তি পেয়েছেন তা কেন পুনরুদ্ধার করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জনস্বার্থে ২৫ আগস্ট রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, বিশেষ নিরাপত্তা বাহিনীর ডিজি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপান্তি ও স্ক্রিস্টিয়ান পারচিকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর