শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: / ৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু জাফর (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০১ সেপ্টেস্বর) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের বিহাইডর গ্রামে এই ঘটনা ঘটে।  নিহত আবু জাফর ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।

স্বজনরা জানান, আবু জাফর সকালে ঘরের পাশে নিজের মুরগির খামারে কাজ করতে যান। এসময় তিনি  খামারের বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এসে দ্রুত  তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক রোববার বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনরা আবু জাফরের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর