রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে যুবকদের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ সংস্কার

ডেস্ক রিপোর্ট / ১২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের হিরামতিতে ধলাই নদীর প্রতিরক্ষা ধ্বসে যাওয়া বাধে ৭০ ফুট জায়গার স্বেচ্ছা শ্রমে সংস্কার করছেন স্থানীয় যুবকরা।

জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে ধলাই নদীর প্রতিরক্ষ বাঁধের প্রায় ৭০ ফুট বাঁধ ধবসে পড়ে। ফলে বাঁধ ভেঙ্গে গিয়ে ব্যানার আশংকা দেখা দেয়। সে সময় বাঁধে গাছ-বাঁশ ফেলে ভাঙ্গণ থেকে রক্ষা করেন। এখন বন্যার পানি নেমে গেছে। আবারে বন্যার আশংকায় স্থানীয় যুবক আহসাবুল আহমেদ শাওন এর উদ্যোগে এলাকার ৪০/৫০ জন স্থানীয় যুবক মিলে নদীগর্ভে চলে যাওয়া বাঁধ মেরামতকরছে।

শুক্রবার সকালে সাংবাদিক আসহাবুজ্জামান শাওনের নেতৃত্বে এলাকার ৫০/৬০ তরুন হিরামতি গ্রামের ভাঙ্গনকৃত বাঁধটি অন্যস্থান মাটি এনে সংস্কার করতে দেখা যায়।

আলাপকালে সাংবাদিক আসহাবুজ্জামান শাওন বলেন, আবারো যদি বন্যা আসে তবে এই বাঁধটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে। বাঁধ ভেঙ্গে মাধবপুর ইউনিয়নের হিরামতি,শিমুলতলা সহ পুরো মাধবপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হবে। ক্ষতি আশংকা থেকে স্থানীয় তরুনদের সাথে বাঁধটি সংস্কারের প্রস্তাব দিলে তারা স্বেচ্ছা শ্রমে বাঁধ সংস্কার করতে রাজি হয়ে যায়। সেই আলোচনাই থেকে আজ সংস্কার কাজ শুরু করা হয়েছে। তা আগামী ২/৩দিনের মধ্যে শেষ করা সম্ভব হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর