মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যা পীড়িতদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

ডেস্ক রিপোর্ট / ৪৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পেশাজীবি চিকিৎসক সমাজের আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা: গৌরমনি সিনহা, ডা: সত্যকাম চক্রবর্তী, ডা: নিবাস পাল, ডা: অশোক ঘোড়, ডা: মাহফুজ আহমদ, ডা: প্রিয়তোষ রায়, ডা: নিলয় দাস, ডা: অজন্তা দেবী, ডা; শিউলী রানী দেব, মেডিকেল টেকনোলজিস(ইপিআই) আশরাফুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি প্রমুখ।

বন্যার্তেদর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৫০০ রোগীকে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের ঔষধ বিতরণ করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর