রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মৌলা বক্স করিম বক্স লিমিটেড

সালাহউদ্দিন শুভ, নিজস্ব প্রতিবেদক / ৪২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মৌলা বক্স করিম বক্স লিমিটেড (ডিস্ট্রিবিউটর- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো) এর পক্ষ থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলার পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জয়নাল আবেদীন।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ইউপি সদস্য সুনীল চন্দ্র মালাকার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলা বক্স করিমবক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহিম বক্স, চিফ এক্সিকিউটিভ অফিসার মো. বেনজীর কবির, বিজনেস ম্যানেজার গোপাল কর ও রাহাত সরকার, অপারেশন ম্যানেজার সাইদুর রহমান, সেলস ম্যানেজার ইমরুল হক ভুইয়া, পতনঊষার ইউনিয়নেরে সাবেক চেয়াম্যান শফিকুর রহমান, স্থানীয় সমাজ সেবক কাইয়ুম মিয়া সহ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিলেট, মৌলভীবাজার, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

মাওলা বক্স করিমবক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহিম বক্স জানান, বন্যায় সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক ক্ষতি হয়েছে। যা অর্থনৈতিক ভাবে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় কৃষি খেতের অনেক ক্ষতি হয়। যা আমরা প্রতিটা এলাকা ঘুরে দেখতে পেলাম। আমাদের মাওলা বক্স করিমবক্স লিমিটেডের এর পক্ষ থেকে কমলগঞ্জ ও রাজনগর উপজেলার বন্যা কবলিত এলাকায় ৬শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিলাম। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে থাকতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। এসব কাজে আমাদের সাহায্যের হাত সব সময় অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর