মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যার্তদের পাশে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামিলি ট্রাস্ট

পারভেজ আহমেদ / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষত্রিগ্রস্থদের পাশে দাড়িয়েছে কানাডা প্রবাসী কমলগঞ্জের সন্তান ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট। রোববার (২৫ আগষ্ট) ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামিলি ট্রাস্ট এর পক্ষ থেকে ২য় বারের মতো বন্যা কবলিত এলাকা ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কালারায় বিল, গুলের হাওর, শ্রীপুর কোনাগাঁও, মধ্যবাগ ও নৈনারপার এলাকায় বন্যায় ক্ষত্রিগ্রস্থ ৩শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, মুড়ি সহ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় ফ্যামেলী ট্রাষ্টের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট বন্যার্তদের পাশে থাকবে বলে জানায় ট্রাষ্টে সদস্যরা।

তারা আরও বলেন- যে কোন দুর্যোগ মুহুর্তে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট মানুষের পাশে দাড়াঁয়। আগেও বিভিন্ন সময় বন্যা সহ বিভিন্ন দুর্যোগে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট নানা ভাবে মানুষকে সহযোগিতা করেছে। এছাড়াও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, কোরবানী ঈদে গরীব-দু:স্থদের মাঝে গোশত বিতরণ, বিভিন্ন স্কুল মাদ্রাসায় আর্থিক অনুদান সহ সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে ব্যারিস্টার ওয়াসিম আহমেদ ফ্যামেলী ট্রাষ্ট।

উল্লেখ্য- কমলগঞ্জে টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এতে করে চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর