রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

কমলগঞ্জে বন্যার্তদের পাশে শেখ জহির উদ্দিন

সালাহউদ্দিন শুভ / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মানুষ মানুষের জন্য। এটা চিন্তা করেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুকনো খাবার নিয়ে দাড়িয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন।

রোববার (২৫ আগস্ট ) উপজেলার ২নং পতনঊষার এলাকার প্রায় দেরশতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন এর সৌজন্যে বন্যা কবলিত এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পতনঊষার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. শায়েখ আহমেদ, মুফতি সামছুল ইসলাম লিয়াকত, সাইফুল ইসলাম সুলতান, ইলিয়াস মিয়া সহ এলাকার প্রবীন মুরব্বীগন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন বলেন, আমি সব সময়ই অসহায় মানুষের পাশে ছিলাম, আছি থাকবো। আমার এই সহযোগিতা সব সময় অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর