রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বন্যা কবলিত লোকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

ডেস্ক রিপোর্ট / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত লোকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত লন্ডণ প্রবাসী কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমির হোসেন এর ছেলে আজমল হোসেন রাজনের অর্থায়নে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার মাধবপুর, আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, শাব্বির এলাহী, সালাহউদ্দিন শুভ, আসহাবুল ইসলাম শাওন, আশরাফ সিদ্দিকী পারভেজ , মুমিন ইসলাম ও জাহেদ আহমদ প্রমুখ।

আজমল হোসেন রাজন বলেন, ‘বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। আমি সামান্য অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এ ধরনের সহযোগিতা আমার অব্যাহত থাকবে।’

উল্লেখ্য- গত ৪ দিন থেকে টানা বর্ষন ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর চারটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় উপজেলার ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর