শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে স্কুল চলাকালে প্রধান শিক্ষকের উপর অতর্কিত হামলা : সেনাবাহিনীর হাতে এক দুর্বৃত্ত আটক

ডেস্ক রিপোর্ট / ১১৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৮ আগস্ট) দিন দুপুরে স্কুল প্রাঙ্গনেই এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলে একজনকে আটক করে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই এলাকার শ্রীপুর গ্রামের বাসিন্দা। ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।

হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত। তিনি বলেন, সরকারের পক্ষ সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দু:খজনক, আমি বিস্মিত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর