শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

মৌলভীবাজারে ফের বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার ৪টি নদ নদীতে চতুর্থ বারের মত ফের বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদে শনিবার আবারও পানি বেড়েছে। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের নিশ্চিত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। সাগরের লঘু চাপের প্রভাব ও ভারতের ঢলে শরৎ মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় নদী পাড়ের সাধারণ মানুষ আবারও দুশ্চিন্তায় পড়েছেন।

মৌলবীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার জুড়ী নদে বিপদসীমার ৮৫ সেমি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছড়াও মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৮ দশমিক ১৪ সে: মি: নীচ,ধলাই নদে পানি বেড়ে বিপদসীমার ১৬.৭৫ সে: মি: নীচ দিয়ে ও মনূ নদে বিপদসীমার ১০.১১ সে:মি: নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে কুশিয়ারা নদী পাড়ে গেলে দেখা যায়, দীর্ঘ ৪ মাস যাবৎ লাগাতার বন্যায় বয়োবৃদ্ধ ও শিশুরা পানি বাহিত রোগে আক্রান্ত হয়েছেন।

নদী পাড়ের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের তাহিদ আলী বলেন,‘ আমার ঘরের টিন ও বেড়া ধসে পড়েছে। পানি বাহিত রোগ ও ক্ষতিগ্রস্থ ঘর মেরামত করতে এখনো কেউ এগিয়ে আসেননি।’

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, ‘ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্ক হবার কিছুই নেই। বৃষ্টি থেমে গেলে পানি কমে আসবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর