বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় মুরাদ আহমেদ (২০) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার রাত প্রায় দুইটার দিকে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তার নামপরিচয় জানা যায়নি। নিহত মুরাদ জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের মনসুর আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মুরাদ আহমেদ প্রাইভেটকার যোগে বড়লেখা থেকে বাড়িতে ফিরছিলেন। তাদের কারটি মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মুরাদসহ প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। আর অবস্থা গুরুতর হওয়ায় কার চালককে সিলেটে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ইমরান আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বিকেলে জানান, শুক্রবার রাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালকসহ দুজন গুরুতর আহত হন। এরমধ্যে মুরাদ নামে এক যুবক মারা গেছেন। আর কার চালক গুরুতর আহত হয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর