শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শেখ হাসিনা, কাদের, আসাদুজ্জামানসহ সাতজনের নামে হত্যা মামলা

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরে গত ১৯ জুলাই পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাঈদ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ সাতজনের নামে মঙ্গলবার মামলা করা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে ব্যবসায়ী ও রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা আমির হামজা স্বেচ্ছায় মামলাটি করেন বলে তার আইনজীবী মামুন মিয়া নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

মামলার অভিযোগে আমির হামজা উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল চারটার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে আবু সাঈদ নিহত হন। আইজিপি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ জনতার ওপর গুলি চালায়।

নিহতের পরিবারের সদস্যরা পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বসবাস করেন।

আমির হামজার ভাষ্য, মৃত্যুর ঘটনায় মামলা করতে পারছে না ভুক্তভোগীর পরিবার।

আইনজীবী মামুন মিয়া জানান, মামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ ও সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর