বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে আনসার ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বাংলাদেশ আনসার ও ভিডিপি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কার্যালয় এর উদ্যােগে উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি ও বিভিন্ন জাতে গাছের চারা বিতরন করা হয়। সোমবার (১২ আগষ্ট) সকালের দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে ২০০ চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার।

উপজেলা আনসার ভিডিপির অফিস সুত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার এর সার্বিক তত্বাবধানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করা হয়। সারা দেশের ন্যায় এ উপজেলায় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ২ শত চারা করিমপুর আনসার ও ভিডিপি ক্লাব, ভাষানীগাঁও আনসার ও ভিডিপি ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনার মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক জায়েদ হোসেন, প্রশিক্ষিকা সানজিদা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ, ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার ও সহকারি কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার বলেন, ‘উপজেলা ২শতটি বনজ, ফলজ ও ঔষধি গাছ দলনেতা দলনেত্রী ও কমান্ডারবৃন্দের মাঝে বিতরণ করেন। তারা এসব চারাগুলো বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় রোপন করেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর