বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জের সুজা মেমেরিয়াল কলেজের প্রভাষক শাহাজান মানিককে সাময়িক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় সুজা মেমেরোয়ল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে প্রভাষক শাহাজান মানিকের বরখাস্তের এক দফা দাবীতে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এক পথসভা শেষে কলেজ চত্বরে গিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ চলাকালীন সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান, ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যায়।

সাময়িকভাবে বরখাস্তকৃত সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিক বলেন, আমি প্রকৃত শিক্ষার্থীদের শাসন করতাম বেশি। আমার উপর শিক্ষার্থীদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি প্রতিহিংসার শিকার।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিকের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা অভিযোগে লিখিত আবেদন জানানোর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কলেজ গভর্ণিং বডির জরুরী সভা আহবান করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর