শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে ড. ইউনূস

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার রংপুরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে ইউএনবি এ তথ্য জানায়।

বার্তা সংস্থাটির খবরে বলা হয়, হেলিকপ্টারে করে রংপুরে যান প্রধান উপদেষ্টা।

এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, শনিবার রংপুরে যাবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণের আগে দুপুরে দেশে এসে দেয়া বক্তব্যের শুরুতেই আবু সাঈদকে স্মরণ করেন ড. ইউনূস।

তিনি বলেন, ‘আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারছে না। অবিশ্বাস্য একটা সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পরের থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই। সামনে এগিয়ে গেছে এবং বলছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।

‘তো যার কারণে সারা বাংলাদেশজুড়ে এ আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল, এ স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করা নয়, স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেয়া হবে। তা না হলে এ স্বাধীনতার কোনো দাম নেই।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর