বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে মন্দির-গির্জা পাহারায় জামায়াত শিবিরকর্মীরা

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও খ্রিষ্টান সম্প্রদায়ের গির্জা পাহারা দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিবের নেতাকর্মীরা। উপজেলার মন্দিরগুলোয় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পাহারায় আছেন তারা। গতকাল শুক্রবার সকালে উপজেলার পৌরসভার বিভিন্ন গ্রামে ও ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এ ছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক মিয়া জানান, জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের প্রতি পূর্বেও শ্রদ্ধাশীল ছিলো, এখনও আছে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে জামায়াতকে ভূলভাবে উপস্থাপন করার অপচেষ্টা করেছিলো জালিমশাহী আওয়ামীলীগ সরকার। আমরা সারাদেশে ঘোষনা করা জামায়াতে ইসলামীর কর্মসূচী মন্দির ও ভিন্ন ধর্মাবলম্বীর নিরাপত্তা প্রধানে পাহারাদারের ভূমিকা পালন করছি।

জামায়াতে ইসলামী কমলগঞ্জের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে এ দেশ সবার। সব ধর্মের মানুষকে মিলেমিশে এ দেশকে সংস্কার করতে হবে। আমরা হিন্দু বা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যালঘু মনে করি না। যেকোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে জামায়াতে ইসলামী তা শক্ত হাতে প্রতিহত করে হামলাকারীদের আইনের হাতে সোপর্দ করতে প্রস্তুত আছে।’

কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকের সাথে কথা বললে তারা জানায়, ‘আমরা খুবই আতঙ্কিত অবস্থায় ছিলাম, জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দরা আমাদেরকে সাহস এবং মন্দির পাহারা দিয়ে আস্বস্ত করেছে। তাদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর