শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানির না করার আহ্বান ববি প্রশাসনের

অনলাইন ডেস্ক / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
ববির একটি ভবন। ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টের ঘটনায় নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন।

নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জানাতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিদ্যমান সার্বিক পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ও সাধারণ শিক্ষার্থীদের কোনো প্রকার হয়রানি না করে তাদের সুরক্ষা প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয়, তাহলে প্রক্টর অফিসের সাথে যোগাযোগের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর