সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ,আহত-১২

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সারাদেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়। পরে এড. শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয়। ওই সময় তাদের বাধা দেয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ওই সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রাশেদ তমালসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলন কারীরা।

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর