শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শাবি শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা বৃহস্পতিবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

বেলা সাড়ে ১১ টা থেকে শাবি ফটকের সামনে এ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আন্দোলরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছেন। এতে সকাল থেকে সিলেটে যান চলাচল কম। দূরপাল্লার বাস প্রায় বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে জরুরি প্রয়োজনেও কেউ যাতায়াত করতে পারছেন না।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে শাবি ক্যাম্পাসে অবস্থান নেয় বিপুলসংখ্যক পুলিশ।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরাও ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছেন।

শাবির বিভিন্ন হলের সামনেও পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ শিক্ষার্থীদের হল ও ক্যাম্পাস থেকে বের করে দেয়।

বেলা ১১টার দিকে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে ফটকে তাদের আটকে দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় ও কিছু ধস্তাধস্তি হয়। পরে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।

তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় অবস্থান নিয়ে কোটা, সরকার ও পুলিশবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়। অবস্থানকালে শাবি ফটকের সামনে এক প্লাটুন বিজিবি এলে তাদের গাড়ির সামনে শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন তারা। পরে বিজিবি কিছুটা দূরে গিয়ে অবস্থান নেয়।

এ আন্দোলনের শাবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘পুলিশ সকাল থেকে হলে হলে গিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য চাপ দিচ্ছে, তবে সব ভয় ও চাপ উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

যান চলাচল কম

এদিকে কমপ্লিট শাটডাউনের কারণে বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে যান চলাচল একেবারেই কম।

যদিও পুলিশ বলছে, সিলেটে যান ও মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে এবং মানুষের জানমালের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

পরিবহন শ্রমিক নেতারা জানান, অনেক চালক ভয়ে বাস বা অন্য গাড়ি নিয়ে সড়কে বের হননি, তবে দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কিছু বাস চলাচল করছে।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘আমরা চালকদের চালকদের গাড়ি না চালাতে কোনো নির্দেশনা দিইনি, তবে ভয়ে অনেক চালক গাড়ি নিয়ে রাস্তায় বের হননি।

‘তাই সিলেটে গণপরিবহন চলাচল কিছুটা কম, তবে দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কিছু যানবাহন চলাচল করছে।’

সড়কে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কম দেখতে পাচ্ছেন বলেও জানান ময়নুল।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম (গণমাধ্যম) বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে শাবিসহ সিলেটের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে রয়েছে পুলিশ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর