শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

শ্রীমঙ্গলে আইনজীবী খুনের মামলায় প্রধান আসামী সহ গ্রেফতার দুই

ডেস্ক রিপোর্ট / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

গত ১২ জুলাই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন ইন্টার্নি আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বুধবার গভীর রাতে ঢাকা কেরানীগঞ্জ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।

গ্রেফতারকৃত দুইজন হলেন- মামলার ১নং আসামী-খলিল মিয়া ও ৪নং আসামী বাতির মিয়া। তারা দুইজনই সিন্দুরখান ইউনিয়ন এর বারিক মিয়ার ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন ইন্টার্নি আইনজীবী নিহত হয়েছিলেন। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত মো. আমিনুল ইসলাম নেতৃত্বে ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায়, এসআই সব্রত ও এএসআই হামিদ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার ১নং আসামী খলিল মিয়া ও ৪নং আসামী বাতির মিয়াকে গ্রেফতার করা হয়।

খুনের অভিযোগের সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে ঢাকা থেকে মামলার ১ ও ৪ নং আসামীদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর