বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় সবজির বাজারে আগুন, ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন অজুহাতে কাঁচাবাজারে পন্যের দাম বেড়েই চলছে। ৬০ টাকায় পাওয়া যাচ্ছে পটল,পেঁপে ও মিষ্টিকুমড়া ৪০। এক কেজি কাঁচা মরিচ কিনতে খুচরা বাজারে দাম চাওয়া হচ্ছে ৪৫০-৬০০ টাকা।

এমন অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষদের। নিত্য প্রয়োজনীয় শাকসবজির এমন অস্বাভাবিক দামে হিমসিম খেতে হচ্ছে তাদের। এরই মধ্যে পেঁয়াজের দাম খুচরা বাজরে ৯৫ থেকে ১০০ টাকা।

সোমবার বড়লেখা হাজিগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, বাজার ও মানভেদে সবজির মধ্যে ৬০ টাকা কেজি দরে মিলছে কেবল পটল, পেঁপে আর মিষ্টি কুমড়া ৪০। এছাড়া বেগুন ৮০-১২০ টাকা, করলা ১০০ টাকা, শসা ১০০ টাকা, কাচ কলা হালি ৮০ টাকা, বরবটি-১২০-১৫০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, কচুর লতি ৮০-৯০ টাকা, গাজর ১৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, ঝিঙা ৭০-৮০ টাকা, আলু ৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। আর প্রতি পিস লাউ, কুমড়া আকারভেদে ৮০ থেকে ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। শাকসবজির দামও চড়া। পাটশাক, পালংশাকসহ আঁটি ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

কাঁচাবাজারের বাড়তি দামের কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, কয়েকটি জায়গায় বন্যা ও গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে বাজারে সবজির পরিমাণ কম। যার কারণে বাড়তি দাম দিয়েই আড়ত থেকে সবজি কিনতে হচ্ছে। সেই প্রভাবই পড়েছে খুচরা বাজারে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, কাঁচাবাজারের এমন বাড়তি দামের কারণে চাহিদার তুলনায় কম বাজার করছেন তারা।

ভুক্তভোগী এক ক্রেতা জানান, ১০০ টাকার নিচে কোন সবজি নেই বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা প্রতিদিন ট্রাক ট্রাক মালামাল নিয়ে আসেন৷

বিশেষ করে সবজি আড়তে আলু, পিয়াজ, ও সবজির সমারোহ। আড়তদারের কাছ থেকে খুচরা ব্যাবসায়ীরা কম দামে সবজি কিনে পৌর শহরের প্রধান সড়কে হাবিব মার্কেট এর সামনে বেশি দামে বিক্রি করেন। অনেকে স্থানীয় সবজি মনে করে বেশি দাম দিয়ে কিনে নেন। আসলে এগুলো বাইর থেকে নিয়ে আসা। বড়লেখা বাজার থেকে রাজধানী ঢাকা শহরে সবজির দাম কম। বড়লেখায় বাহিরের যারা চাকুরী করে তারা সবজি ও মাছ মাংশের দাম দেখে খুবই অবাক হয়। কাঁচাবাজারে একটি শক্তিশালী বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে। যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর