মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ২৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাচঁশত রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে।

এ সময় ৭৫ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১০০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।

সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ও শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান শেখ জহির উদ্দিন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল প্রমুখ। দিনব্যাপী চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান আহমেদ, অঞ্জন দেবনাথ ও ডা. মোজাহের হুসেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর