বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কুলাউড়ায় বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী ভর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে দ্বিতীয় দফায় ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ।

৪ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ভুকশিমইল ইউনিয়ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বৃহস্পতিবার ভুকশিমইল ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে গিয়ে ঘাটেরবাজার শেডঘর আশ্রয়কেন্দ্রে ৩০ টি, সাদিপুর মাদ্রাসায় ৫০ টি ও কাইরচক প্রাথমিক বিদ্যালয়ে ২০ টিসহ মোট ১০০ টি পরিবারের মাঝে (চাল, তেল, চিনি, ডাল, লবণ, মসলা) ত্রাণ পৌঁছে দেন। এসময় ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির , কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৭ জুন থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌরসভাসহ ৯ টি ইউনিয়ন প্লাবিত হয়ে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বিশেষ করে ভূকশিমইল, কাদিপুর, জয়চন্ডী ইউনিয়নের অনেক এলাকায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনো যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী বলেন, ইতিমধ্যে সরকারিভাবে ১৮০ মে: টন চাল বরাদ্দ পাওয়া গেছে ১৮ হাজার পরিবারের মাঝে। প্রায় ১৬ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। শুকনো খাবার ১৫০০ প্যাকেট বরাদ্দ মিলেছে। ৫০০ প্যাকেট বিতরণ করা হয়েছে। ২ লাখ ১০ হাজার টাকা দিয়ে প্যাকেটজাত শুকনো খাবার ৬২০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৩৩০ প্যাকেট শিশু খাদ্য, ১৫০ প্যাকেট গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্র ছাড়াও গ্রাম পর্যায়েও ক্ষতিগ্রস্তদের তালিকা করে ত্রান বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর