বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে রাস্তা সংস্কারের দাবীতে রাস্তায় ‘ধানের চারা’ রোপন করে প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার সংস্কারের দারীতে মঙ্গলবার (২জুলাই) সকালে কয়েকজন যুবক কাঁচা রাস্তার সংস্কারের দাবীতে প্রসাশনের নজরে আনার জন্য রাস্তার কিছুর অংশে ধানের চারা রোপন করে ব্যতিক্রমি প্রতিবাদ করেছে।

জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭ ওয়ার্ডের অন্তরঃগত রামচন্দ্রপুর-মিরতিঙ্গা রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার বিহীন অবস্থায় আছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী দাবী জানিয়ে আসলে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। বর্তমানে বর্ষা মৌসুমে রাস্তাটি আরো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনুচ্ছিক কয়েক জন যুবক বলেন, ‘রাস্তাটি সংস্কারের দাবীতে ও রাস্তাটি করুন অবস্থা প্রশাসনের নজরে আনার জন্য ২ জুলাই মঙ্গলবার সকালে এলাকার কয়েকজন যুবক রাস্তায় ধানের চারা রোপন করে এব ব্যাতিক্রমি প্রতিবাদ জানিয়েছে।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের বক্তব্য নেয়ার জন্য ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, ‘রাস্তাটি আমার নজরে আছে। দ্রুত সংস্কার করা জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর