শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ফ্রান্সে নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে কট্টর ডানপন্থিরা

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
ফ্রান্সে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফল পাওয়ার পর হেনিন-বিউমন্ট এলাকায় মঞ্চে উচ্ছ্বাস প্রকাশ করেন কট্টর ডানপন্থি দল আরএনের নেতা মারি লো পেন। ছবি: রয়টার্স

ফ্রান্সে রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপে এগিয়ে রয়েছে মারি লো পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি (আরএল)।

বার্তা রয়টার্স জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনের পর চূড়ান্ত ফল নির্ধারণ হবে।

ইপসস, আইফপ, অপিনিয়নওয়ে ও এলাবের বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথম রাউন্ডে পড়া ভোটের প্রায় ৩৪ শতাংশ পায় আরএন, যেটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর জন্য বড় ধাক্কা। চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে আরএনের কাছে হোঁচট খাওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট।

গতকাল অনুষ্ঠিত নির্বাচনে মাখোঁর জোট টুগেদারসহ বামপন্থি ও মধ্যমপন্থি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পরিষ্কারভাবে এগিয়ে ছিল আরএন।

বুথফেরত জরিপ অনুযায়ী, নির্বাচনে মাখোঁর জোট পায় ২০ দশমিক ৫ থেকে ২৩ শতাংশ ভোট। অন্যদিকে বামপন্থিদের জোট দ্য নিউ পপুলার ফ্রন্ট পায় প্রায় ২৯ শতাংশ ভোট।

আগামী রোববার দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ইউরোপের শিল্প-সংস্কৃতির প্রাণকেন্দ্রে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর