বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য কমলগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি: / ২৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৯ জুলাই, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম,যুক্তরাজ্যের ২০২৫-২০২৬ সালের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এস এম আতিকুর রহমানকে সভাপতি, ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক ও সাইফুল আলম চৌধুরী আলালকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য কমিটি ঘোষনা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মোশারফ হোসেন সায়েক।

মোশারফ হোসেন সায়েক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় আদর্শকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাবেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের নবনির্বাচিত সভাপতি এস এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি এস এম আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম,যুক্তরাজ্যের ২০২৫-২০২৬ সালের নিম্নোক্ত কমিটির সকল কার্যক্রমকে আরও গতিশীল করে তুলতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল নির্দেশ বাস্তবায়নের তারা কাজ করে যাবেন তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর