বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

“দূর্নীতিন দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা ” এই বিষয় নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুরে কমলগঞ্জ দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিতর্ক প্রতিযোগিতায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ ও এমএ ওহাব উচ্চ বিদ্যালয় আদমপুর অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় “দূর্নীতিন দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এর পক্ষে যুক্তিতর্ক উত্তাপন করে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল হান্নান চিনু, সাধারণ সম্পাদক শাহজান মানিক, সদস্য তফাদার রেজওয়ানা ইয়াসমিন সুমি, রনেদ্রু ভট্টাচার্য রানা, মুন্না রায়, নূরজাহান বেগম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর