বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় বন্যা দুর্গতদের মাঝে নিসচা’র খাদ্যসামগ্রী বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা নিসচা’র উপদেষ্টা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র অর্থায়নে প্রথমধাপে হাকালুকি হাওরপাড়ে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া দূর্গাই গ্রামের পানিবন্দি অর্ধশত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ মসুর ডাল, ১ কেজি লবণসহ মোট সাড়ে ৯ কেজি করে প্রতিটি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পশ্চিম গগড়া বায়তুল আক্বসা জামে মসজিদ প্রাঙ্গণে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ব্যবসায়ী মুরাদ আহমদ, সুনাম উদ্দিন, জাকির হোসেন, পশ্চিম গগড়া বায়তুল আক্বসা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, নিসচা বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবাহ’র অর্থায়নে ২০২২ সালে কয়েকধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করেন এবং বর্তমানেও বন্যা কবলিত এলাকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার মাধ্যমে তাঁর সহযোগিতা চলমান রয়েছে এছাড়াও বিভিন্ন সামাজিক মানবিক কল্যাণে প্রতিনিয়ত তিনি সহযোগিতা অব্যাহত রেখেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর