বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে নারী ইয়াবা ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী ব্যবসায়ী হুসনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত হুসনা বেগম রাজনগর থানাধীন ডেফলউড়া গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে সে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এসআই মাহমুদুর রহমানসহ মৌলভীবাজার ডিবির একটি টিম শ্রীমঙ্গল স্টেশন সংলগ্ন সোনার বাংলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

সোনার বাংলা রোডের ভিশন ট্রেডার্স নামক একটি কাগজের কার্টুনের দোকানের সামনে থেকে হুসনা বেগমকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় সাক্ষীদের সামনে নারী পুলিশ কর্তৃক আটককৃত নারীর দেহ তল্লাশী করে তার পরনের শাড়ীর কোছা থেকে দুটি নীল রঙের পলিপ্যাকের ভেতর থেকে ২৮০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান মৌলভীবাজার মিডিয়া সেল এর দায়িত্বর কর্মকর্তা এস আই মাহমুদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর