বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় বন্যার্তদের মাঝে দিগন্ত ফাউন্ডেশন সুজানগরের ত্রান বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতরের রাজধানী সুজানগর ইউনিয়নের বহির্বিশ্বে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের সমন্বয়ে আর্তমানবতার সেবায় গঠিত দিগন্ত ফাউন্ডেশনের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সুজানগর ইউনিয়নের বন্যা কবলিত উত্তর বাঘমারা,নাজির খাঁ, ভাড্ডা, ভুলারকান্দি, সালদিগা, বাবনের চক, উত্তর সুজানগর এলাকায় ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক দুই দুই বারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছাবির আহমেদ, উপদেষ্টা ও সাবেক দুই দুই বারের ইউপি চেয়ারম্যান নছিব আলী,উপদেষ্টা বদরুল ইসলাম, উপদেষ্টা আব্দুল খালিক বাবুল, ভূমিদাতা সদস্য তাজ উদ্দিন শেখ ও জুসেফ হাসান, সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহকারী অর্থ সম্পাদক মুতিবুল ইসলাম মুবেল, প্রচার সম্পাদক আশফাক আহমেদ, কাতার উপশাখা কমিটির প্রচার সম্পাদক আলা উদ্দিন, কুতুব উদ্দিন,লোকমান আহমদ, আব্দুল আউয়াল, মো. সেলিম উদ্দিন,উমেদ আলী, আমির হোসেন প্রমুখ।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, প্রথম ধাপে তাদের এই ত্রান সামগ্রী বিতরণ পরবর্তীে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তাদের আরও বিভিন্ন ধাপে ত্রাণ কার্যক্রম আব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর