শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

শ্রীমঙ্গলে বজ্রপাতে গাড়ি চালক নিহত, আহত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে রাসেল আহমদ (৩৫) নামের এক গাড়ী চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। সোমবার (২৪ জুন) বিকাল ৪ ঘটিকার দিকে উপজেলার শাহজিবাজার রেল ক্রসিংয়ের পাশে ঘটনাটি ঘটে। নিহত ব্যাক্তি সিলেট জেলার জকিগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে।

ঘটনার পর স্থানীয়রা তাদেরকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষনা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন শাহজিবাজার এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে আব্দুস সালাম খাঁন (৫৪) ও জকিগঞ্জ পৌর এলাকার মোস্তাক আহমেদ এর নবম শ্রেণীর শিক্ষার্থী সাজিদুর রহমান (১৫)।

জানা যায়, জকিগঞ্জ উপজেলা থেকে আহত সাজিদুর তার বাবা মোস্তাক আহমেদসহ পরিবারের আটজন সদস্য নোহা গাড়ি নিয়ে তার খালু শাহজিবাজার এলাকার আহত সালামের বাড়িতে বেড়াতে আসেন। রেল লাইনের পাশে গাড়ি পার্কিং করে সবাই আত্মীয় বাড়িতে চলে গেলে সাজিদকে সাথে নিয়ে সালাম গাড়ির চালককে নিতে গাড়ির পাশে আসেন। চালকসহ তারা বাড়িতে যাওয়ার পথে বিকট শব্দে বজ্রপাত তাদের উপর পড়ে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত ব্যাক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। ওপর দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর