শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ভারতে অফিসে ঢুকতে ১৫ মিনিট দেরি হলে কাটা যাবে ছুটি

অনলাইন ডেস্ক / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪

ভারতে সরকারি অফিসের জন্য নতুন নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি চাকরিজীবীদের উদ্দেশে বলা হয়েছে, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। চাকরিজীবীদের অফিসে ঢুকতে হবে সকাল ৯টায়। দেরি হলে কাটা হবে ক্যাজুয়াল লিভ।

রোববার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরিজীবীদের সময় মতো অফিসে উপস্থিতির জন্য পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেখানে বলা হয়েছে, এখন থেকে অফিসে ঢুকতে সরকারি চাকরিজীবীরা সর্বোচ্চ ১৫ মিনিট ছাড় পাবেন। সকাল সোয়া ৯টার মধ্য অফিসে উপস্থিত না হলে তাদের জন্য বরাদ্দ ক্যাজুয়াল লিভের মধ্য থেকে অর্ধদিবস ছুটি কেটে নেওয়া হবে।

এ ছাড়া প্রতিদিন অফিসে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ কর্মচারীরা শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করলেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তা ব্যবহারে অনীহা দেখা যায়। তা ছাড়া করোনা মহামারির পর থেকে সরকারি চাকরিজীবীদের অফিসে দেরিতে আসার প্রবণতাও বেশি লক্ষ্য করা গেছে। ফলে নতুন এ নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর