শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪

একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফলে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে। অনলাইনে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফলাফল ও পরবর্তী সব নির্দেশনা জানতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘প্রথম ধাপের ফল পাওয়ার পর শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে পরবর্তী করণীয়গুলো শেষ করতে হবে। ভুল করলে বা কোনো সমস্যায় পড়লে, তাৎক্ষণিক হটলাইন নম্বরে বা সরাসারি শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে। আশা করি, সব শিক্ষার্থী সফলভাবে কলেজে ভর্তির সুযোগ পাবেন।’

জানা গেছে, গত ২৬ মে সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরুর কথা ছিল। তবে সার্ভার জটিলতায় তা একদিন পিছিয়ে যায়। ২৭ মে থেকে শিক্ষার্থীরা আবেদন শুরু করেন। এ প্রক্রিয়া চলে ১৩ জুন পর্যন্ত। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র ও একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রথম ধাপে প্রায় সাড়ে ১৩ লাখেরও কিছু বেশি শিক্ষার্থী সফলভাবে আবেদন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর