বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারে যুবক খুন, আটক ৪

সালাহউদ্দিন শুভ / ৫১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে আরমান (২২) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে। শনিবার (২২জুন) গভীর রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের তৈমুছ আলীর ছেলে রফিক মিয়া (৪২) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মৃত আরমানের বাড়ীতে চলছে শোকের মাতম।

হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। এছাড়া নিহত আরমানের মৃত দেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ১২টা। আরমান ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশী তানভীর আহমদ (২২) পাওনা টাকার জন্য ঘরের সামনে এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। আরমান তখন ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হন। কোনো কিছু বুঝে উঠার আগে তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে ও বুকে আঘাত করেন। এ সময় আরমানের খালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনাটি দেখে তিনি বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৬) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)। আটক করে পুলিশ।

নিহত আরমানের মা রহিমা আক্তার রাতেই অভিযোগ করেন এবং তিনি এই প্রতিবেদককে অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই।আর কিছু বলার নাই আমার।’

জুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। আরমানের গলার নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

জুড়ী থানার অফিসার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, ‘খুনের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। আসামীদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর