শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

শ্রীমঙ্গলে চা বাগানের নারী শ্রমিকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক / ৩৫০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ জুন, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ‘গর্ভকালীন মায়ের সুস্থতায়, ঝুঁকি প্রতিরোধই মুখ্য উপায়’ শ্লোগানে প্রান্তিক পর্যায়ে চা বাগানের নারী শ্রমিকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন এ গর্ভকালীন মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এবং বর্জণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ৩০ জন গর্ভকালীন নারীদের নিয়ে আলোচনা এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়।

রোববার (১৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের নাট মন্দিরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ডা. রোকশানা ওয়াহিদ রাহী।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রসূতি ও স্ত্রী রোগ চিকিৎসক প্রভাষক ডা. রোকশানা ওয়াহিদ রাহী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরাগ বাড়ই, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, কোষাধ্যক্ষ সাংবাদিক রুপম আচার্য্য প্রমুখ।

ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মিডওয়াইফ পুজা সেন, অধ্যায় সংগঠনের সদস্য রোহিত শর্মা, প্রজ্ঞা পারমিতা চৌধুরী, নীলাদ্রি এন্দ, শ্রেষ্ঠ শর্মা, বিশাল চক্রবর্তী, সুজন দেব, পংকজ বাড়ই, মঞ্জু লালা প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর