শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

দেশের আধুনিকতম যানবাহন মেট্রোরেলে ছিনতাইয়ের অভিযোগে মো. ফরিদ ওরফে পাগলা জসিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ের কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফরিদ ও তার সহযোগীরা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার ফরিদ একজন চিহ্নিত ছিনতাইকারি। তার দলে আরও দুইজন রয়েছে। তারা সাধারণত রিকশাযাত্রী নারীদের ব্যাগ, মোবাইল টান দিয়ে নিয়ে যায়। তবে সম্প্রতি তারা মেট্রোরেলের যাত্রীদের টার্গেট করেন। মেট্রোরেল নতুন হওয়ায় যাত্রীরা তুলনামূলক কম সাবধান থাকেন। তাই তাদের টার্গেট করে মেট্রোরেলে যাতায়াত করেন ফরিদ ও তার দল।

বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের কারওয়ান বাজার অংশে যাত্রীর মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন ফরিদ ও তার সহযোগিরা। এসময় যাত্রী বিষয়টি টের পেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ফরিদকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর