মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ২ শতাধিক মানুষ

ডেস্ক রিপোর্ট / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলার পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ২০২৫-২৬ সেশনের কার্যকরী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফির সঞ্চালনা ও পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন এর প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এর সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল হাফিজ,সাজিদুর রহমান সাচ্চু, মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফেরদৌস খান,আনোয়ার খান,মাওলানা জাকারিয়া আহমদ,মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।

জানা যায়, এক দিনের উদ্যোগে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন উদ্যোগে স্থানীয় গরীব ও দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চিকিৎসা প্রদান করেন চর্ম ও যৌন, এলাজি শিশু রোগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ তানভীর আহমদ ও চর্ম, এলার্জি, নাক, কান, গলা, ডায়াবেটিস, বাত ব্যাথা, মহিলা ও শিশু রোগের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ এস কে নাহিদ। একদিনে প্রায় ২ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আহমদ রাফির বলেন, আর্থিক অসচ্ছল থাকায় এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। ফ্রি মেডিকেল সেবা হলো মানবিক ও মহতী উদ্যোগ। সংগঠনের প্রতি মানুষের অত্যন্ত আস্থা বিশ্বাস আছে। সেই বিশ্বাসের আলোকে অনেক রোগী এখানে চিকিৎসা নিতে এসেছেন। পতনউষারে জনগণের জন্য এরকম চিকিৎসা সেবা সম্প্রসারিত হলে এ অঞ্চলের দরিদ্র, অসচেতন জনগোষ্ঠীর আরো উপকৃত হবে। আমাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর