বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

মাধবপুর লেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষ রোপন

সালাহউদ্দিন শুভ / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যটন এলাকা চা কন্যা খ্যাত মাধবপুর চা বাগান লেকে ৩৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসূচি -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগষ্ট ) বিকালে ন্যাশনাল টি কোম্পানির উদ্যোগে ও মাধবপুর চা বাগানের আয়োজনে মাধবপুর লেকে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ প্রজাতির এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

  • অবমুক্তকরণের উপস্থিত থেকে মাছের পোণা অবমুক্ত করেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান।

এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোলার ব্যবস্থাপক নুর হোসেন, মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহসহ চা বাগানের কর্মচারী ও বাগান পঞ্চায়েতবৃন্দরা।

মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিংহ জানান, প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, মাছের মজুদ বৃদ্ধি এবং প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষার অংশ হিসেবে এবারও মাধবপুর লেকে ৩৭ কেজি বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

এর আগে মাধবপুর চা বাগান সেকশনে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি এইচ এস এম জিয়াউল আহসান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর