বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে চা শ্রমিকের লা/শ উ/দ্ধার

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের সেকশনের মাঝে আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছিয়ে বিপুল কল (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিপুল কল পাত্রখোলা চা বাগানের পোস্ট অফিস রোডের মৃত রামো কলের ছেলে।

মাধবপুর চা বাগানের সেকশন পাহারাদার উত্তম ভর জানায়, সকাল ১১ টার দিকে সেকশন ডিউটি করতে গিয়ে মাধবপুর লেকের বাংলো রোডের টিলা বাংলো পাহাড়ের পাদদেশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি। বারবার জিজ্ঞেস করেও কোন উত্তর না পেয়ে তার পাশে এসে দেখি আকাশমনি গাছের ডালের সাথে গলায় গামছা পেছানো অবস্থায় এক বৃদ্ধ লোক ঝুলে রয়েছে। বিষয়টি আমার সুপারভাইজারকে জানালে তিনি বাগান কর্তৃপক্ষে জানান। তবে এই লোকটি মাধবপুর চা বাগানের কোন শ্রমিক নয়। তার সাথে দুটো শপিং ব্যাগে ব্যবহারিক কাপড় ছিল।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, চা বাগানের সেকশনে এক বৃদ্ধের লাশ পাওয়ায় খবরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। প্রথমে লাশের পরিচয় মিলেনি। পরবর্তীতে মাধবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহিলা সদস্য বীনা রাণী তার পরিচয় নিশ্চিত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর