বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন

সালাহউদ্দিন শুভ / ৫৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

দেশ ও প্রবাসের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন। শুক্রবার (১৪জুন) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানান শেখ জহির উদ্দিন।

শুভেচ্ছা বার্তায় কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন বলেন, ‘বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রবাস ও মৌলভীবাজারে কমলগঞ্জসহ দেশের সব মুসলিম ভাই বোনদের জানাই অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর